Showing posts with label EDU PROG. Show all posts
Showing posts with label EDU PROG. Show all posts

Thursday, April 16, 2020

Role of Computer in Education (শিক্ষা ক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা)


SEMESTER-6
Sub- Education; Course- Programme (DSE-3A: Educational Technology)

Role of Computer in Education (শিক্ষা ক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা)


ভুমিকা- আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এক বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার। দিন দিন এক অবিশ্বাস্য দ্রুতগতিতে বেড়ে চলেছে এর প্রয়োগের ক্ষেত্র ও প্রয়োজনীয়তা। কম্পিউটারকে বাদ দিয়ে আধুনিক সভ্যতার কথা কল্পনাও করা যায় না। মূলত পঞ্চাশের দশকে কম্পিউটারের আধুনিক প্রযুক্তির যাত্রা শুরু হলেও বর্তমানে এর ব্যাপক বিস্তৃতি ঘটেছে। আমাদের জীবনের প্রায় প্রতিটি অধ্যায়ের ন্যায় জাতীয় মেরুদণ্ড শিক্ষাক্ষেত্রেও কম্পিউটারের অবাধ বিচরণ। দৈনন্দিন জীবনের সর্বক্ষেত্রে বৈচিত্র্যপূর্ণ কাজকর্মে এর বিশেষ অবদান রয়েছে।
শিক্ষা ক্ষেত্রে কম্পিউটার : আধুনিক শিক্ষা পদ্ধতির অনন্য বাহন কম্পিউটার। আজকের বিশ্বে কম্পিউটার ব্যবহার ছাড়া শিক্ষা ব্যবস্থা সম্পন্ন করা প্রায় অসম্ভব। এ যন্ত্রটি শিক্ষা ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে। এর উল্লেখযোগ্য ব্যবহার নিম্নে তুলে ধরা হল:
১. শিক্ষাদান : কোন একটি কাহিনী পড়া বা শোনার চেয়ে ঐ কাহিনী নিয়ে তৈরি সিনেমা বা চলচ্চিত্র মনে অনেক বেশি রেখাপাত করে। কম্পিউটারের সাহায্যে শিক্ষাদান বা গ্রহণের ক্ষেত্রে এর সবক’টি সুযোগ কাজে লাগানো যায়। প্রাথমিক শিক্ষায় বর্ণ পরিচয়, গল্প, ইতিহাস ইত্যাদি কার্টুনের মাধ্যমে তুলে ধরলে কোমলমতি ছাত্র-ছাত্রীদের কাছে অত্যন্ত হৃদয়গ্রাহী হয়। এমনকি মাধ্যমিক বা উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও বিজ্ঞান, ভুগোল, ইতিহাস প্রভৃতি বিষয়গুলো রঙিন চিত্রে তুলে ধরে পাঠদান করা যায়। আর বিজ্ঞানের বিভিন্ন ব্যবহারিক কার্যাবলি, প্রাণিজগতের বিচিত্র নিরীক্ষার কাজ কম্পিউটারে সচল চিত্রে তুলে ধরা যায়। মাত্র দু’একটি বোতাম টিপলেই যখন প্রয়োজন, তখনই দেখা-শুনা-জানা যায় জন্ম বা মৃত্যুহার, রাজধানীর নাম বা শিক্ষার হার প্রভৃতি সব তথ্য। কাজেই প্রচলিত শিক্ষাদান পদ্ধতির চেয়ে কম্পিউটারের মাধ্যমে শিক্ষাদান যে অধিক কার্যকর, তা আর বলার অপেক্ষা রাখে না।
২. তথ্য সংরক্ষণ : তথ্য সংরক্ষণের এক সহজ ও গুরুত্বপূর্ণ ভাণ্ডার হচ্ছে কম্পিউটার। কম্পিউটারে যে কোন তথ্য অনায়াসে নিরাপদ সংরক্ষণ করা যায়। কম্পিউটারের স্মৃতিতে গোপনীয়তার সাথে সংরক্ষিত যে কোন তথ্যের নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা থাকে। প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে দিন দিন কম্পিউটারে তথ্য সংরক্ষণের অভিনব পন্থা আবিষ্কৃত হচ্ছে। ফলে ক্রমেই বেড়ে চলছে এর উপযোগিতা।
৩. যোগাযোগ : কম্পিউটারের মাধ্যমে কোন শিক্ষার্থী সহজেই অন্য কোন শিক্ষক, শিক্ষার্থী বা বিশ্বের কোন অত্যাধুনিক লাইব্রেরির সাথে অনায়াসে যোগাযোগ স্থাপন করতে পারছে। ফলে সে ঘরে বসেই পেয়ে যাচ্ছে প্রত্যাশিত তথ্য বা সংবাদ। বিভিন্ন ওয়েব সাইটে প্রদর্শিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, ফিচার অনায়াসেই একজন শিক্ষার্থী কাজে লাগাতে পারে কম্পিউটারের কল্যাণে। 
৪. পরীক্ষার ফলাফল তৈরি ও মূল্যায়ন : বর্তমান দেশে প্রচলিত শিক্ষা পদ্ধতির গুরুত্বপূর্ণ অংশ পরীক্ষা পদ্ধতি পুরোপুরি কম্পিউটার নির্ভর। পরীক্ষার খাতা দেখা, ফলাফল তৈরি ও প্রকাশ করার সমুদয় গুরুদায়িত্ব কম্পিউটারের। এক্ষেত্রে কম্পিউটার দ্রুত ও নির্ভুলতার সম্পূর্ণ নিশ্চয়তা দিয়ে থাকে। ফলে শিক্ষা পদ্ধতিতে এসেছে যুগোপযোগী বৈপ্লবিক পরিবর্তন। কম্পিউটারের কার্যপদ্ধতির প্রতি আস্থা রেখেই দেশে প্রচলিত হয়েছে ফলাফল মূল্যায়নের ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতি। আর এ জটিল কাজটি সম্পাদনে কম্পিউটার ছাড়া কল্পনাই করা যায় না।
৫. শিক্ষামূলক গবেষণায় : বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, কৃষি, চিকিৎসা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে উন্নতির পূর্বশর্ত হল গবেষণা। এজন্য প্রতিটি দেশেই রয়েছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। কিন্তু সমস্যা হল সংশ্লিষ্ট বিষয়ের বিস্তারিত তথ্য সবসময় এক জায়গায় পাওয়া যায় না। এর সমাধানে এগিয়ে এসেছে কম্পিউটার। বিষয় শিরোনামসহ প্রতিটি গবেষণামূলক প্রকাশনার সার-সংক্ষেপ কম্পিউটারে দু’এক মিনিটেই খুঁজে দেখা সম্ভব। 
৬. সংবাদ প্রচার ও প্রকাশনায় : শিক্ষার অন্যতম হাতিয়ার সংবাদের প্রচার ও প্রকাশে কম্পিউটারের অবদান অনস্বীকার্য। টিভির প্রতিদিনকার সচিত্র সংবাদ পরিবেশনে ও সংবাদপত্রের প্রকাশনায় কম্পিউটার আজ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
উপসংহার : কেবল শিক্ষা ক্ষেত্রেই নয়। মানব জীবনের বহু বিচিত্র ক্ষেত্রে আজ কম্পিউটার অনন্য অবদান রাখছে। এর অবদানে জ্ঞান-বুদ্ধির যেমন বিকাশ ঘটছে তেমনি গতিশীলতা এসেছে জীবনের কর্মপ্রবাহে। প্রায় প্রত্যেক শিক্ষিত মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে এখন কম্পিউটার নিত্যসঙ্গী। 


SEM VI (PROG) DSC-3A (Educational Technology) সম্ভাব্য অতি-সংক্ষিপ্ত প্রশ্নাবলি


SEMESTER-6
Sub- Education; Course- Programme (DSE-3A: Educational Technology) সম্ভাব্য অতি-সংক্ষিপ্ত প্রশ্নাবলি

১। শিক্ষায় ব্যবহৃত মাস মিডিয়ার (Mass Media) একটি উদাহরণ দাও।
২। শিক্ষা প্রযুক্তিবিদ্যার একটি ব্যবহার উল্লেখ কর।
৩। শিক্ষায় ব্যবহৃত একটি হার্ডওয়্যার প্রযুক্তির নমুনা হল-
(ক) অনু শিক্ষণ (খ) প্রোগ্রাম শিখন (গ) কম্পিউটার (ঘ) শিক্ষামূলক গেম (সঠিক উত্তরটি বেছে নাও)
৪। একটি অবাচনিক যোগাযোগের (Non-verbal Communication) উদাহরণ হল-
(ক) চিঠি (খ) ই-মেইল (গ) অঙ্গভঙ্গি (ঘ) বক্তৃতা (সঠিক উত্তরটি বেছে নাও)
৫। শ্রেণীকক্ষে যোগাযোগের ক্ষেত্রে একটি বাধার উল্লেখ কর।
৬। CAL-এর পূর্ণাঙ্গ রূপটি (Full Form) হল-…………………………………………।
৭। শিক্ষায় ব্যবহৃত একটি শ্রবন-ভিত্তিক (Audio-based) মাধ্যম হল-....................................।
৮। শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার শিখন অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলে। (সত্য/মিথ্যা)
৯। শিক্ষায় ব্যবহৃত সফটওয়্যার প্রযুক্তিকে ম্যানেজমেন্ট প্রযুক্তিও বলা হয় (সত্য/মিথ্যা)
১০। কম্পিউটার-এর একটি ইনপুট এককের (Input Unit) নাম লেখ। 
১১। শিক্ষায় কম্পিউটার ব্যবহারের একটি অসুবিধার উল্লেখ কর।
১২। নিচের কোনটি শ্রেণীকক্ষে যোগাযোগের উপাদান নয়?
(ক) বার্তা (খ) প্রত্যাভিজ্ঞা (গ) আবহাওয়া (ঘ) মাধ্যম